পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর রেলস্টেশনের সামনে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৮৬ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাঁথিয়া থানায় মামলা করা হয়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর রেলস্টেশনের সামনে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৮৬ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাঁথিয়া থানায় মামলা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজাপুর রেলস্টেশনের সামনে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে।
এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা নম্বর-১৮, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন—নজরুল ইসলামের ছেলে তানজিদ হোসেন রাব্বি (২৪), কাদের খানের ছেলে আনিস (২৫), সুরুজ প্রামাণিকের ছেলে বিল্লাল হোসেন (২৮), অশোক রবিদাসের ছেলে কফিল (২৮), বাতেন প্রামাণিকের ছেলে তানজিল হোসেন (২৪) এবং স্বপন রবিদাসের ছেলে মানিক রবিদাস (২০)।
মামলার এজাহারে আরও ৮৬ জনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, ঘটনাস্থল থেকে একটি হাইচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৩৪৭৯), কালো-নীল রঙের একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে।মামলা দায়েরের পর গ্রেফতার ছয়জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।